কুবির লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচ বিশ্ববিদ্যালয়ে (২০১৪-১৫) সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বুধবার, ৬ অক্টোবর ২০২১, ১২:৩৩
জবিতে ৭ অক্টোবর থেকে চলবে পরীক্ষার্থীদের বাস
সশরীরে ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ায় বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শুরুর দিন থেকেই নির্ধারিত রুটে চলবে এসব বাস। পূর্বে নির্ধারিত পাঁচ দিনের পরিবর্তে এবার শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিনই পরীক্ষার্থীরা পরিবহন সুবিধা পাবে।
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ২২:০০
সব বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাবির হল খুলছে ১০ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ১০ অক্টোবর সব হল খুলে দেওয়া হচ্ছে। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন যেসব শিক্ষার্থী এদিন সকাল ৮টা থেকে টিকাকার্ড/সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন।
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ২১:১৩
শাবিপ্রবির হল খুলছে ২৫ অক্টোবর
দীর্ঘ ১৯ মাস পর আগামী ২৫ অক্টোবর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হল।
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ১৮:১৩
জবি প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) রাতে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয় ।
সোমবার, ৪ অক্টোবর ২০২১, ১৬:১০
আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। রোববার (৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
রোববার, ৩ অক্টোবর ২০২১, ২১:২৩
জবি প্রেসক্লাবের ৮ম বছরে পদার্পণ
প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা এই মূলমন্ত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) সফলতার ৮ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।
রোববার, ৩ অক্টোবর ২০২১, ১৯:২৮
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন’ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
রোববার, ৩ অক্টোবর ২০২১, ১৪:২৩
১১ অক্টোবর খুলছে জাবির হল
আগামী ১১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাঠদান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার, ২ অক্টোবর ২০২১, ২২:২১
যানজটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নভঙ্গ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে নির্ঘুম রাত কেটেছে তিথি রায়ের। কিন্তু যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি। তাই তো স্বপ্নভাঙার কষ্টে কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েন তিথি ও তার মা।
শনিবার, ২ অক্টোবর ২০২১, ১৬:৪২
শিক্ষামন্ত্রীর আশ্বাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শিথিল
শিক্ষামন্ত্রী ড. দীপু মনির আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলন শিথিল করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা প্রশাসন ভবনের তালা খুলে দেয়।
শনিবার, ২ অক্টোবর ২০২১, ১২:৫১
আবারও শুরু হচ্ছে সাংস্কৃতিক বিদ্যালয় বাতিঘর
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান, তবে সংক্রমণের হার কমার ফলে আবারও শুরু হয়েছে সকল স্কুল-কলেজ। একইসাথে ফের শুরু হচ্ছে সাংস্কৃতিক বিদ্যালয় বাতিঘরের যাত্রা। গত ২০১৪ সালের ৪ এপ্রিল থেকে দীর্ঘ সাত বছর ধরে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় তাদের কার্যক্রম রাজধানী ঢাকার সাতটি এলাকায় চালিয়ে আসছে।
শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ২০:৫১
পরীক্ষায় অবৈধ বা বিতর্কিত কোনো কিছু ঘটেনি: ঢাবি উপাচার্য
চলমান ভর্তি পরীক্ষায় অবৈধ বা বিতর্কিত কোনো কিছু ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একই সাথে প্রশ্নফাঁস কিংবা কোনো জালিয়াত চক্রের ফাঁদে পা না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ১৩:৫৭
শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই শিক্ষিকা বরখাস্ত
১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ১২:১৫
শাবিতে চলছে ঢাবির ভর্তি পরীক্ষা
দেশের ৮টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টায় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭টি কেন্দ্রে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। এতে ৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। দুপুর সাড়ে ১২টায় শেষ হবে এ ভর্তিযুদ্ধ।
শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ১২:১০
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হলো আজ
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ১১:৪২
স্কুল খুললেও বিশেষায়িত শিশুদের তৈরি হয়েছে নানান প্রতিবন্ধকতা
দীর্ঘ বন্ধের পর খুলেছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বিদ্যালয়মুখী হয়েও বিশেষায়িত শিশুদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তারা পারছেনা মনোযোগী হতে পাঠদান কার্যক্রমে। মৌলভীবাজার জেলার একমাত্র বিশেষায়িত শিশুদের বিদ্যালয় ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। এই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালাতে গিয়ে বিপাকে শিক্ষকরা।
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৪
স্কুল-কলেজ এমপিওভুক্ত করতে আবেদন করতে হবে ৩১ অক্টোবরের মধ্যেই
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ অক্টোবর ২০২১ তারিখ থেকে ৩১ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) এ ‘Online MPO Application’ শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪
শিক্ষার্থীদের চুল কাটা নিয়ে হাইকোর্টের রুল জারি
রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ ধরনের আচরণ রোধে একটি আচরণবিধি তৈরি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭
মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি
ডিগ্রি (পাস) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স ও প্রস্তুতিমূলক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে মৌলভীবাজার সরকারি কলেজ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) প্রফেসর মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১
তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়ল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এক দিন বাড়িয়ে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছিল। নতুন রুটিন অনুযায়ী, শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন সশরীরে ক্লাস করতে পারবে।
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩
জবির ছাত্রী হলে সিটের জন্য আবেদন করবেন যেভাবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ সিটের জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্টুডেন্ট লগইন অপশনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪
জবির পরিবহন পুলে যুক্ত হলো আরও একটি নতুন বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে আরো একটি নতুন বাস। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৪৭ আসন বিশিষ্ট নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭
বিভাগীয় শহরে হবে ঢাবির ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে। এদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার ঢাবিতে ভর্তির জন্য প্রতি আসনে পরীক্ষা দেবেন ৪৫ জন।
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ইংরেজি সাহিত্য থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭
১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষিকার পদত্যাগ
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন তার উপর অর্পিত ৩টি পদ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১০
শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো নাম ব্যবহারের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সংক্ষিপ্ত নাম ব্যবহার যথাযথ নয় বলে মনে করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৪
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবি প্রশাসনের বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১২
এবারও হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৪
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:০২
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট




















































