মাস্ক না পরলে বন্ধ করে দেয়া হবে মার্কেট
করোনা নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের মধ্যেই খোলা রয়েছে দোকানপাট ও শপিং মল। কিন্তু দেশের সব জায়গায়ই স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে উদাসীনতা। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সেই অনুযায়ী ক্রেতা ও বিক্রেতারা মাস্ক না পরলে বন্ধ করে দেয়া হবে মার্কেট বা শপিংমল।
সোমবার, ৩ মে ২০২১, ১৬:৩৬
দেশে করোনায় মারা গেলেন আরও ৬৫ জন
সোমবার, ৩ মে ২০২১, ১৬:০৮
ভোজ্যতেলের দাম লিটারে কমলো তিন টাকা
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভোজ্যতেলের দাম লিটারে তিন টাকা কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সোমবার, ৩ মে ২০২১, ১৫:৫৬
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে
ভারতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টানতে হিমশিম খাচ্ছে সরকার। এমন অবস্থায় ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে ছড়িয়ে না পরে তাই ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার, ৩ মে ২০২১, ১৫:২৫
ঈদে পোশাক শ্রমিকদের ছুটি ৩ দিন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকরা তিনদিনের ছুটি পাবেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
সোমবার, ৩ মে ২০২১, ১৫:০৪
৬ মে থেকে জেলার ভেতরে চলবে গণপরিবহন
করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহনের চালুর অনুমতি দেয়া হয়েছে।
সোমবার, ৩ মে ২০২১, ১৪:৪১
দেশের সব বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস
রোববার রাজধানীসহ দেশের ১৮টি অঞ্চলে বৃষ্টি হয়েছে। আজ সোমবার দেশের সব বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার, ৩ মে ২০২১, ১৪:০৭
চলমান লকডাউনের মেয়াদ বাড়ছে ১৬ মে পর্যন্ত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে।
সোমবার, ৩ মে ২০২১, ১৩:৫৩
মাদারীপুরের নৌযান দুর্ঘটনায় নিহত ২৬: তদন্ত কমিটি গঠন
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় ২৬ জন নিহতের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার, ৩ মে ২০২১, ১৩:২২
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, কতোটা পিছিয়ে বাংলাদেশ ?
আজ ৩ মে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সারা বিশ্বে দিবসটি ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ নামে পরিচিত। এবছর দিবসটির স্লোগান হচ্ছে 'তথ্য জনগণের পণ্য'। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।
সোমবার, ৩ মে ২০২১, ১২:৩৩
মাদারীপুরে দুই নৌযানের সংঘর্ষে নিহত ২৬
মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এ ঘটনায় মারা গেছেন ২৬ জন। ঘটনাস্থল থেকে মাত্র ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার, ৩ মে ২০২১, ১১:২৬
এপ্রিল মাসে দেশে এলো রেকর্ড রেমিট্যান্স
করোনা মহামারীতে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স আহরণ। এপ্রিল মাসে ২০৬ কোটি ৭০ লাখ (২ দশমিক শূন্য ৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের এপ্রিল মাসের চেয়ে ৮৯ দশমিক ১১ শতাংশ বেশি। গত বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার।
রোববার, ২ মে ২০২১, ২৩:৪৯
রাজধানীতে কালবৈশাখী ঝড়
কয়েকদিনের তাপপ্রবাহের পর রাজধানীতে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। রোববার রাত ১০ টা ৫ মিনিটে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও শুরু হয়।
রোববার, ২ মে ২০২১, ২৩:১২
চলতি মাসে দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
গেল এপ্রিল মাসে দেশজুড়ে ছিল গরমের প্রকোপ। সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে সে মাসে। মাসটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ৭৯ শতাংশ। এদিকে চলতি মাসে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে আকস্মিক বন্যা এবং কালবৈশাখীও হতে পারে।
রোববার, ২ মে ২০২১, ২২:৪০
অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৭ কর্মকর্তা
ঢাকায় কর্মরত ৭ জন পুলিশ সুপার (এসপি) সমমর্যাদার কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হয়েছেন।
রোববার, ২ মে ২০২১, ২০:৪৫
ভারতে গণতন্ত্রের বিজয় হোক: তথ্যমন্ত্রী
ভারতের নির্বাচনে সবসময়ের গণতন্ত্রের জয়ই হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
রোববার, ২ মে ২০২১, ১৯:০৮
মুনিয়ার মৃত্যু: হুইপপুত্র শারুনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে।
রোববার, ২ মে ২০২১, ১৭:৫৮
মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড আবেদন
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার, ২ মে ২০২১, ১৬:৫৩
গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ করেছেন সড়ক পরিবহন শ্রমিকরা।
রোববার, ২ মে ২০২১, ১৬:২৩
করোনা: দেশে একদিনে আরও ৬৯ মৃত্যু, শনাক্ত ১৩৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৬৯ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৩৫৯ জনকে।
রোববার, ২ মে ২০২১, ১৬:০৯
ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও
আজ দেশের চার বিভাগের কিছু এবং চার বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার, ২ মে ২০২১, ১৪:৩৫
যত টাকাই লাগুক না কেন, টিকা আনা হবে: প্রধানমন্ত্রী
জনগণের জীবন রক্ষায় টিকা আনতে যত টাকাই লাগুক না কেন নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার, ২ মে ২০২১, ১৪:০৯
অবশেষে দৃশ্যমান হলো পূর্ণাঙ্গ পদ্মাসেতু
অবশেষে দৃশ্যমান হয়েছে দেশের মানুষের বহু কাঙ্খিত পূর্ণাঙ্গ পদ্মাসেতু। শনিবার (১ মে) মহান মে দিবসে স্বপ্নের পদ্মা সেতু ঘিরে শ্রমিকদের কর্মযজ্ঞ শেষ হলো এবার।
শনিবার, ১ মে ২০২১, ২২:৫৭
পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার, ১ মে ২০২১, ২২:৪৬
এপ্রিলে মৃত্যুর তাণ্ডব: ৩০ দিনেই দুই হাজার ৪০৪ মৃত্যু
করোনাভাইরাসের আক্রমণে সারা বিশ্ব, তাল মিলাচ্ছে বাংলাদেশও। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন অসংখ্য মানুষ। আর এই এপ্রিল মাসে যেন চলছিলো মৃত্যুর তাণ্ডব। শুধু এপ্রিলের এই ৩০ দিনেই (১ থেকে ৩০ এপ্রিল) দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৪০৪ জন।
শনিবার, ১ মে ২০২১, ২২:২১
এনওসি নিয়ে ৫ দিনে ভারত থেকে ফিরলেন ৯৭৫ জন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত। তবে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে দেশে ফিরতে পারবেন।
শনিবার, ১ মে ২০২১, ২১:২৩
শুধু এপ্রিলেই দেশে ১৩৭টি ধর্ষণসহ ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা
সারাবিশ্ব যখন করোনার আক্রমণে বিধ্বস্ত, তার মাঝেও বাংলাদেশে থেমে নেই নারী ও শিশু নির্যাতন। শুধু একমাসেই (এপ্রিল) দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। একইসাথে ধর্ষণসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে।
শনিবার, ১ মে ২০২১, ১৯:৪০
ফেসবুকে ওবায়দুল কাদেরের নামে ২০১টি ভুয়া আইডি!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে আপডেট রাখেন। বিভিন্ন বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেন ফেসবুকে। এদিকে তার নাম ও ছবি ব্যবহার করে অন্তত ২০১ টি ভুয়া আইডি রয়েছে।
শনিবার, ১ মে ২০২১, ১৮:০১
হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার, ১ মে ২০২১, ১৭:০৭
করোনায় দেশে একদিনে আরও ৬০ মৃত্যু, শনাক্ত ১৪৫২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৬০ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৪৫২ জনকে।
শনিবার, ১ মে ২০২১, ১৬:৪৭
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















































