‘আইনের বাইরে গিয়ে বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না’
আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিদের বিদেশে যাওয়ার সুযোগ নেই। তাই আইনের বাইরে গিয়ে বিদেশে যাওয়ার আবেদন মঞ্জুর করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার, ৯ মে ২০২১, ১৬:৩৪
দেশে করোনায় মারা গেলেন আরও ৫৬ জন
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫৬ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৩৮৬ জনকে।
রোববার, ৯ মে ২০২১, ১৬:০৪
চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া
সাজাপ্রাপ্ত আসামিদের বিদেশে যাওয়ার সুযোগ নেই। তাই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে অসম্মতি জানিয়েছে আইন মন্ত্রণালয়।
রোববার, ৯ মে ২০২১, ১৫:৫৯
আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সব বিভাগে
আজও দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আরো দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।
রোববার, ৯ মে ২০২১, ১৪:৫৯
লন্ডনে ছেলের কাছে যেতে চান না খালেদা!
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার জন্য ইতোমধ্যে করা হয়েছে আবেদন। যার মতামত আজ জানা যাবে।
রোববার, ৯ মে ২০২১, ১৪:৩০
আজ পবিত্র শবে কদর
আজ রোববার (৯ মে) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। মুসলিম উম্মাহর কাছে এটি অত্যন্ত মহিমান্বিত রাত। কোরআন ও হাদিসে কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এ রাতে আকাশের ফেরেশতারা নেমে আসেন ভূপৃষ্ঠে।
রোববার, ৯ মে ২০২১, ১৪:১৮
নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার, ৯ মে ২০২১, ১৪:০৩
করোনার ভারতীয় ধরনটি মারাত্মক, যেখানে আছেন সেখানেই ঈদ পালন করুন
বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার ভারতীয় ধরন ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়াও যে যেখানে আছেন সেখানেই ঈদ পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার, ৯ মে ২০২১, ১৩:৫৩
দেশের সব ফেরিঘাটে বিজিবি, এখন আর দেখা যাচ্ছেনা মানুষের ঢল
বিজিবির টহলের মধ্যেই রোববার ভোর হতে ফেরিঘাটে জড়ো হতে শুরু করে হাজারো যাত্রী। তবে বিজিবি সদস্যরা সক্রিয় হলে যাত্রীশূন্য হয়ে পড়ে পুরো ঘাট এলাকা। সকাল ৯টার পরই যাত্রীশূণ্য হয় ফেরিঘাট।
রোববার, ৯ মে ২০২১, ১৩:১২
ভারতীয় সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারী জওয়ান
ভারতীয় সেনাবাহিনীতে এই প্রথম যুক্ত হলো নারী জওয়ান। শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রথম নারী ব্যাচের ৮৩ জনকে সেনায় অন্তর্ভুক্ত করা হয়।
রোববার, ৯ মে ২০২১, ১২:৫৮
বিশ্ব মা দিবস আজ
বিশ্ব মা দিবস আজ। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালন করা হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা- প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম।
রোববার, ৯ মে ২০২১, ১২:৫০
সোহরাওয়ার্দী উদ্যানে রোপন করা হবে ১ হাজার গাছ
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ হাজার গাছ রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার, ৮ মে ২০২১, ২২:০৫
ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে সকাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন
করোনাকালীন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বারবার নির্দেশের পরেও ঈদ পালন করতে গ্রামের দিকে ছুটছেন মানুষ। আর এই নিয়ে গত দুইদিন ফেরিঘাটে ছিলো গাদাগাদি ভিড়, এতে নেই কোনও স্বাস্থ্যবিধিও। এবার ফেরিঘাটের ভিড় ঠেকাতে বিজিবি মোতায়েন করছে সরকার।
শনিবার, ৮ মে ২০২১, ২১:৫৯
৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার, ৮ মে ২০২১, ২১:০৫
পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ১৭০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ৭ শত পরিবারের মাঝে প্রায় ১৪ লক্ষ টাকা সমপরিমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়।
শনিবার, ৮ মে ২০২১, ১৯:৪৪
ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন
বাংলাদেশে ভারতীয় করোনাভাইরাসের ভেরিয়েন্ট (ধরন) পাওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দুই দেশের মধ্যে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।
শনিবার, ৮ মে ২০২১, ১৯:৩২
করোনার ভারতীয় ধরন শনাক্তে স্বাস্থ্য অধিদফতরের উদ্বেগ
অবশেষে দেশে শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সরকারের স্বাস্থ্য অধিদফতর।
শনিবার, ৮ মে ২০২১, ১৭:৫৮
মৌলভীবাজারসহ পাঁচ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোয় ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোয় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
শনিবার, ৮ মে ২০২১, ১৭:৩৪
খালেদার বিষয়ে মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে কাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে পাঠানো আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
শনিবার, ৮ মে ২০২১, ১৬:৩১
দেশে ভারতীয় ধরনে আক্রান্ত ৬ জন, গিয়েছিলেন চিকিৎসার জন্য
করোনার বড় বিপর্যয় এড়াতে ভারতের সাথে দেশের সকল বন্ধ করে দেয়া হয় গত ২৬ এপ্রিল থেকে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও এনসিও নিয়ে ভারত থেকে আসছেন অনেকেই। যার ফল হিসেবে দেশে শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন।
শনিবার, ৮ মে ২০২১, ১৬:০৪
করোনা: দেশে একদিনে আরও ৪৫ মৃত্যু, শনাক্ত ১২৮৫
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ২৮৫ জনকে।
শনিবার, ৮ মে ২০২১, ১৫:৪৩
দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই ঝড়বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজও সেই ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
শনিবার, ৮ মে ২০২১, ১৪:৩৩
দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত
দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
শনিবার, ৮ মে ২০২১, ১৪:১২
আজ কবিগুরুর জন্মদিন
আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে, ১৮৬১ খ্রিস্টাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন।
শনিবার, ৮ মে ২০২১, ১৩:৫৮
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে পরিবারের আবেদনের বিষয়ে আজকের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে মতামত দেয়া হবে। শনিবার (৮ মে) সাংবাদিকদের সামনে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার, ৮ মে ২০২১, ১৩:৫৪
দূরপাল্লার বাসও চালাতে চান মালিকরা, দাবি না মানলে ঈদের দিন বিক্ষোভের হুঁশিয়ারি
শ্রমিকদের একটানা দাবির পর দেশে জেলার মধ্যে বাস চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এমন অবস্থায় দূরপাল্লার গাড়ি বন্ধ রেখে করোনা রোধ করা যাবে না বলে দাবি করেছে পরিবহন মালিকরা। এ কারণে তারা অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি জানিয়েছেন।
শনিবার, ৮ মে ২০২১, ১২:৫৫
দিনে বন্ধ থাকবে ফেরি, রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য চলবে ফেরি।
শনিবার, ৮ মে ২০২১, ১২:১২
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার, ৭ মে ২০২১, ২০:৪৪
শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের স্রোত
আগামী ১৩ বা ১৪ মে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এ উপলক্ষে ঢাকা থেকে গ্রামে ফিরতে শুরু করেছেন মানুষ। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বেড়েছে মানুষের ভিড়। করোনা সংক্রমণ রোধের নির্দেশনা উপেক্ষা করেই সবাই ছুটছে গ্রামে। লঞ্চ- স্পিডবোট বন্ধ থাকায় চাপ পড়েছে ফেরিতে।
শুক্রবার, ৭ মে ২০২১, ২০:৩৩
ভ্যাকসিন নিলেও বেখেয়ালি চলাফেরা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,আমাদের হাতে অল্প কিছু ভ্যাকসিন আছে। সকলকে টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভ্যাকসিন পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে ভ্যাকসিন নিয়ে বেখেয়ালি ভাবে চলাফেরা করা যাবে না।
শুক্রবার, ৭ মে ২০২১, ২০:১৬
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















































