দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে, জনজীবন বিপর্যস্ত
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
২১:০৪ ২৬ জানুয়ারি ২০২৬
ধলাই নদীর ভয়াবহ ভাঙন: হুমকিতে বসতবাড়ি, দ্রুত ব্যবস্থার দাবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর ভয়াবহ ভাঙনে ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
২২:৩৬ ২৫ জানুয়ারি ২০২৬
কমলগঞ্জে প্রতিবন্ধী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
২২:৩৪ ২৫ জানুয়ারি ২০২৬
লাউয়াছড়া বনে সড়ক দুর্ঘটনায় শিশু বানরের মৃত্যু, মা বানরের আর্তনাদ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল–কমলগঞ্জ সড়কে দ্রুতগতির গাড়ির ধাক্কায় একটি শিশু বানরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
২২:৩২ ২৫ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে বিওয়াইসিএফ উইন্টার ওয়াইল্ড ২০২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন বিশেষ ক্যাম্পিং আয়োজন ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’।
২২:২৯ ২৫ জানুয়ারি ২০২৬
দূরত্ব মুছে পর্দায় দেব-রুক্মিণী? কোন ছবিতে ফিরছে জনপ্রিয় জুটি
টলিউডে ফের জোর গুঞ্জন। তবে কি সব দূরত্ব ভুলে আবার পর্দায় ফিরছেন দেব ও রুক্মিণী মৈত্র? গত বছর ‘ধূমকেতু’ মুক্তির আগে থেকেই এই তারকা জুটিকে ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা। সমাজমাধ্যমে রটে যায়, তাঁদের সম্পর্কে নাকি তৈরি হয়েছে ‘লক্ষ যোজন দূরত্ব’।
২২:২৫ ২৫ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘রাধানগর পর্যটন পিঠা উৎসব’ শুরু
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আয়োজন করা হলো পর্যটনভিত্তিক পিঠা উৎসব। স্থানীয় সংস্কৃতি, গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা এবং পর্যটনকে একসূত্রে মিলিয়ে ব্যতিক্রমী এ আয়োজনের নাম ‘রাধানগর পর্যটন পিঠা উৎসব–২০২৬’।
২৩:৪৫ ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেন, বিএনপি আগামীতে গ্রামীণ জনগণের জন্য কী করবে? সে জন্য আমাদের দলের চেয়ারম্যান একটি অভিনব দুটি সিস্টেম চালু করার পরিকল্পনা নিয়েছেন। এখন এই পরিকল্পনা দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দলওয়ালাদের মাথা নষ্ট হয়ে গেছে।
২৩:৩২ ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে ত্রিপুরাদের পৈতৃক ভূমিতে হামলা ও দখল চেষ্টার অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া গ্রামের আদিবাসী ত্রিপুরা সম্প্রদায়ের পৈতৃক ও দীর্ঘদিনের ভোগদখলীয় ভূমিতে অবৈধ অনুপ্রবেশ, বাড়িঘর ভাঙচুর, সীমানা পিলার অপসারণ এবং জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের ২২:২০ ২৪ জানুয়ারি ২০২৬
দুর্গা মন্দিরের চাঁদার টাকা আত্মসাতের অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট চা বাগানের দুর্গা মন্দির নির্মাণের জন্য চা শ্রমিকদের কাছ থেকে সংগৃহীত প্রায় ৩৪ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগানের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
১৮:৫১ ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে ৬০তম বার্ষিক চা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) ৬০তম চা-সম্পর্কিত বার্ষিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮:৩৪ ২৪ জানুয়ারি ২০২৬
বিদ্যা দেবীর আরাধনায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস, পূজা হচ্ছে ৩০টি মণ্ডপে
শিক্ষা, জ্ঞান ও বিদ্যার দেবীর আরাধনায় ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে উৎসব মুখর হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মোট ৩০টি মণ্ডপে চলছে পূজার সকল কার্যক্রম। সবার প্রত্যাশা, বিদ্যা দেবীর আশীর্বাদে জড়তা ও অজ্ঞতা কাটিয়ে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়া।
১৬:১৮ ২৩ জানুয়ারি ২০২৬
দেশকে বাঁচাতে ও গণতন্ত্রের সূচনায় ধানের শীষে ভোট দিতে হবে
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “১৯৭১ সালে একটি দল দেশকে দাসখত দিয়েছিল, আর গত ১৬ বছর আরেকটি দল একই কাজ করেছে। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রের সূচনা করতে ও মানুষের ভাগ্যের পরিবর্তনে ধানের শীষে সিল মারতে হবে।”
২৩:৫৩ ২২ জানুয়ারি ২০২৬
দীর্ঘ শাসনেও মৌলভীবাজারে মেডিকেল কলেজ হয়নি: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গত দেড় দশকে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজও না হওয়া এই অঞ্চলের প্রতি ক্ষমতাসীনদের চরম অবহেলার প্রমাণ। মানুষের মৌলিক চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
২৩:১৬ ২২ জানুয়ারি ২০২৬
১৯৭১ সালে মানুষ তাদের দেখেছে: তারেক রহমান
বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যখন এত মানুষ শহীদ হচ্ছিল, তখন তারা কী ভূমিকা রেখেছিল এখন মানুষ তা নতুন করে জানতে চাইছে। তখন মানুষ তাদের দেখেছে।
১৯:২৬ ২২ জানুয়ারি ২০২৬
মৌলভীবাজারে তারেক রহমানের জনসভা ঘিরে প্রস্তুত বিএনপি
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যটননগরী ও চায়ের দেশখ্যাত মৌলভীবাজারে এক বিশাল জনসমাবেশে যোগ দিতে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
১৫:১৮ ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট চালুর দাবিতে সভা
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুত অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ০৮:৩৪ ২১ জানুয়ারি ২০২৬
মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী সরালো জামায়াত, লড়াইয়ে ৬ জন
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার পর তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
২১:২০ ২০ জানুয়ারি ২০২৬
বরই চাষে সাফল্যের মডেল আজাদুর, বদলে দিচ্ছেন কৃষিচিত্র
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় বরই চাষ করে গত ১৭ বছর ধরে সফলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আজাদুর রহমান। কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার ছাড়াই তার বাগানে উৎপাদিত বরই এখন স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে সরবরাহ হচ্ছে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক যুবক এখন বরই চাষের দিকে ঝুঁকছেন।
১৭:৩৪ ২০ জানুয়ারি ২০২৬
সারাদেশের কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় প্রাপ্ত চিত্রে দেখা গেছে, বাংলাদেশের ৬৪টি জেলার কোথাও মেঘের উপস্থিতি নেই। তবে আজ রাতে রংপুর, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
১৭:২৯ ২০ জানুয়ারি ২০২৬
বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার, একজন আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
১৭:২৬ ২০ জানুয়ারি ২০২৬
জলাভূমির রঙিন রাজকুমার, এক অনন্য সৌন্দর্যের নাম জলময়ূর
বাংলাদেশের জলাভূমি, হাওর-বাঁওড় ও বিলাঞ্চলের এক অনন্য সৌন্দর্যের নাম জলময়ূর। লম্বা লেজ, ঝকঝকে পালক আর পানির ওপর অনায়াসে হাঁটার দক্ষতায় এই পাখি সহজেই দৃষ্টি কাড়ে। ইংরেজিতে পরিচিত Pheasant-tailed Jacana নামে, বৈজ্ঞানিক নাম Hydrophasianus chirurgus।
১৭:২৩ ২০ জানুয়ারি ২০২৬
আনুশকাকে ‘ম্যাম’ বলে বিব্রত তরুণ তারকা
বলিউড অভিনেত্রী ও ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে ‘ম্যাম’ বলে সম্বোধন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ভারতীয় তরুণ ক্রিকেটার হার্ষিত রানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের
২৩:০০ ১৯ জানুয়ারি ২০২৬
কমলগঞ্জে দুই শতাধিক শীতার্তের মাঝে উষ্ণতা বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন 'কমলগঞ্জ প্রেসক্লাব'। সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।
২২:৫৭ ১৯ জানুয়ারি ২০২৬
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   5  
-   6  
-   7  
-   8  
-   9  
-   10  
-   11      
- পরবর্তী >    
- শেষ >>    















































