বিমানের সাত বিশেষ ফ্লাইট বাতিল
প্রবাসীদের জন্য ১৪টি বিশেষ ফ্লাইটের মধ্যে বিমানের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।
শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১৪:১০
দেশের চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র কবরী: প্রধানমন্ত্রী
বাংলা চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে'খ্যাত সারাহ বেগম কবরী আর নেই। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১৩:৫৯
বাঁশখালীতে শ্রমিকদের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত ৫, আহত ৫০
চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৪ জন শ্রমিক। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ৬ জন আশঙ্কাজনকভাবে গুলিবিদ্ধ।
শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১৩:৫৯
কলামিস্ট তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১৩:৫০
হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল গ্রেফতার
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের খবরে তারা চালিয়েছে দেশব্যাপী তাণ্ডব। এর পর থেকেই একের পর এক মামলা হতে থাকে হেফাজতে ইসলামের বিরুদ্ধে। গ্রেফতারের সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে। এবার গ্রেফতারের তালিকায় নাম আসলো সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের।
শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১৩:৪০
ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা হয়েছে। কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুরের বাড়িতে এ ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৪০
সপরিবারে আত্মহত্যার হুমকি দিলেন কাদের মির্জা
কয়েকদিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজনীতিবীদ কাদের মির্জা। কয়েকদিন আগেও তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বড়ভাই ওবায়দুল কাদেরকেও মেরুদণ্ডহীন প্রাণী বলে মন্তব্য করেছেন। এবার তিনি সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৮
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় মালয়েশিয়া
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার জানিয়েছেন, মালয়েশিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। অবকাঠামো খাতে তারা বিনিয়োগ করতে চায়। এছাড়া বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী মালয়েশিয়া।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ২২:৩৩
হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির গ্রেফতার
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের খবরে তারা চালিয়েছে দেশব্যাপী তাণ্ডব। এর পর থেকেই একের পর এক মামলা হতে থাকে হেফাজতে ইসলামের বিরুদ্ধে। গ্রেফতারের সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে। এবার গ্রেফতারের তালিকায় নাম আসলো সংগঠনটির ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা জুবায়ের।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ২২:২৫
করোনা নিয়ে কবিতা লিখে আবৃত্তি করলেন ওবায়দুল কাদের (ভিডিও)
করোনাভাইরাস নিয়ে কবিতা লিখেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার তার ফেসবুক পেজে সেই কবিতা আবৃত্তির ভিডিও পোস্ট করা হয়।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ২১:২৭
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ই-পোস্টার প্রকাশ
১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ঘোষিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। শনিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ২১:০০
সন্তান জন্ম দিয়ে মারা গেলেন ৭১ টিভির রিফাত সুলতানা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা। সেখানেই আজ সকালে জন্ম দেন কন্যা সন্তান। কিন্তু বিকেলে রিফাত সুলতানা ত্যাগ করেন পৃথিবীর মায়া।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ২০:৪৩
পুলিশের রিমান্ডে `শিশুবক্তা` রফিকুল
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত ২৭ বছর বয়সী রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৯:১৫
ঐতিহাসিক মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচীতে যা থাকছে
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরস্মরণীয় দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ষোষিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এইদিন থেকে ওই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৭:১২
দেশে করোনায় দৈনিক মৃত্যু একশ ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ১০১ জন মারা গেছেন। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৬:৪১
বাংলাদেশি নাগরিকদের ওপর দক্ষিণ কোরিয়ার ভিসা নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া সরকার।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৬:২৪
জুমার নামাজে মুসল্লিদের ভিড়, মানা হয়নি লকডাউনের বিধিনিষেধ
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় মসজিদে সর্বোচ্চ ২০ জন নামাজ পড়ার কথা থাকলেও আজ সব মসজিদেই দেখা গেছে মুসল্লিদের ঢল। মানা হয়নি লকডাউনের বিধিনিষেধ।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৫:০৯
৩৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাবে দেশের ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবার।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৪:৫৫
শনিবার থেকে ৪ দেশে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা
দেশে অবস্থানকারী প্রবাসীদের জন্য শনিবার থেকে চার দেশে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৪:০২
দুই অঞ্চলসহ পাঁচ বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী
আজ দেশের দুই অঞ্চলসহ পাঁচ বিভাগে কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস রয়েছে।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১৩:০২
তৃতীয় রমজানের দোয়া
পবিত্র রমজানের মাসের প্রথম দশক রহমতের। এ দশকে আল্লাহ তাআলা মানুষের ওপর রহমত ও করুণা বর্ষণ করেন। আজ রহমতের দশকের তৃতীয় দিন।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১২:৪৭
অলিগলিতে বসেছে দোকানপাট, চলছে প্রশাসনের সাথে লুকোচুরি
বুধবার (১৪ এপ্রিল) এপ্রিল থেকে শুরু হওয়া এই সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে র্যাব, পুলিশবাহিনীকে। তবে অলিগলিগুলোতে বসেছে দোকানপাট, চলছে প্রশাসনের সাথে লুকোচুরি।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ১২:৪৬
করোনার ২য় ডোজ টিকা নিয়েও আক্রান্ত ফজলে হোসেন বাদশা এমপি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল ২০২১) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০০:৩৭
লকডাউনে বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট প্রশমনে এনার্জিপ্যাকের ওয়ান-স্টপ হটলাইন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দেশের শীর্ষস্থানীয় গ্রুপ এনার্জিপ্যাক দেশের প্রতি দায়িত্ব পালনের প্রচেষ্টায় লকডাউন চলাকালীন সকল প্রটোকল মেনে গ্রাহকদের জরুরি সেবা প্রদানে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০০:১৪
সিটি স্ক্যান শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
সিটি স্ক্যান শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করে ১০টা ৫০ মিনিটে বাসায় পৌঁছান বেগম জিয়া।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২৩:৩৮
করোনা আক্রান্ত ফজলে হোসেন বাদশাকে ঢাকায় স্থানান্তর
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। করোনা শনাক্তের পর ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২২:৩৬
১৫ দিনে করোনায় ১০০০ মৃত্যু দেখল বাংলাদেশ
দেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। একদিনে মৃত্যুর সংখ্যা প্রায় একশ'র কাছাকাছি চলে এসেছে। শুধু তাই নয়, মাত্র ১৫ দিনেই হাজারের অধিক মৃত্যু দেখল বাংলাদেশ।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২১:৫২
হাসপাতালে নেওয়া হচ্ছে করোনা আক্রান্ত খালেদা জিয়াকে
করোনাভাইরাসের আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২০:৫৭
পাঁচ দেশের প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু শনিবার
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু হচ্ছে শনিবার থেকে।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২০:২৮
করোনাকালে চালের সরবরাহ কম, তাই দাম বেশি: অর্থমন্ত্রী
সারাদেশে করোনা পরিস্থিতির কারণে কৃষিকাজ ব্যাহত হয়েছে, তাই সারাদেশে চালের সরবরাহও কম। আর এ কারণেই চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১৯:২৬
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















































