মৌলভীবাজারে ‘শিখা’-এর ৫৪তম সংখ্যার মোড়ক উন্মোচন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে একুশের নিয়মিত প্রকাশনা ‘শিখা’-এর ৫৪তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
২২:৪৯ ২১ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ে মানেই জীবনের আমূল পরিবর্তন নয় - খোলামেলা মন্তব্যে তাপসী
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু মনে করেন, বিয়ে মানেই জীবনের আমূল পরিবর্তন নয়। দীর্ঘ প্রায় এক দশক ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোর-এর সঙ্গে সম্পর্কের পর অলিম্পিক পদকজয়ী এই ক্রীড়াতারকাকে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছর পর এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
২২:৪৬ ২১ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: সিএনজি চালকসহ নি-হত ৩
মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের শাহপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
০৯:৪১ ২১ ফেব্রুয়ারি ২০২৬
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
০৯:২২ ২১ ফেব্রুয়ারি ২০২৬
আকাশের সবুজ তীর: ছোট্ট দেহে রঙিন বিস্ময় — সবুজ মৌটুসি পাখি
সবুজের সমারোহে ভরা কোনো প্রান্তরে হঠাৎ যদি চোখে পড়ে উড়ন্ত এক সবুজ তীর, লালচে চোখ, সোনালি কপাল আর সরু কালো ঠোঁট- তবে বুঝতে হবে আপনি দেখছেন অপরূপ সুন্দর Green Bee-eater বা আমাদের পরিচিত সবুজ মৌটুসি পাখি।
২২:৩২ ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
২২:২৮ ২০ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে চুরি: নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহরোড এলাকার এক ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ফাঁকা বাসার সুযোগ নিয়ে পিছনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
১৮:৫৬ ২০ ফেব্রুয়ারি ২০২৬
ভাষা আন্দোলনে শ্রীমঙ্গল: ইতিহাস, সংগ্রাম ও স্মৃতির আলেখ্য
গণপরিষদের অধিবেশন বসেছিল - ১৯৪৮ সালের ২৫শে ফেব্রুয়ারি। তাতে গণপরিষদে কার্যক্রমে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও যেন ব্যবহৃত হতে পারে - এমন এক প্রস্তাব উত্থাপন করেছিলেন কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
১৫:১৭ ২০ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়।
১৫:১২ ২০ ফেব্রুয়ারি ২০২৬
হিথরোতে যাত্রী নামিয়ে দিল বিমান
লন্ডনের হিথরো এয়ারপোর্টে সিলেটগামী এক প্রতিবন্ধী যাত্রীর সঙ্গে বিমান কর্মীদের আচরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
০২:০৮ ২০ ফেব্রুয়ারি ২০২৬
অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা সামিরা খান মাহির
বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নাটকের ব্যস্ত শিডিউল আর টানা শুটিংয়ে যখন দিন কাটছিল, ঠিক তখনই হঠাৎ করেই অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
২৩:৫১ ১৯ ফেব্রুয়ারি ২০২৬
নাজাতের বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রামাদ্বান
রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি) এই মহিমান্বিত বার্তা নিয়ে বিশ্বময় ফিরে এলো পবিত্র মাহে রামাদ্বান। দীর্ঘ এক বছর পর আবারও ইমানদারদের দোরগোড়ায় উপস্থিত হলো তাকওয়া, আত্মশুদ্ধি ও অবারিত পুণ্যের মাস।
২৩:৩০ ১৯ ফেব্রুয়ারি ২০২৬
জলের আকাশে কালো-সাদা নৃত্যশিল্পী
নীল জলের বুকে ভাসমান সবুজের প্রান্তর। তার মাঝখানে হালকা বাতাসে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে দুটি স্লিম, লম্বা-পা পাখি। কালো-সাদা বর্ণের বিপরীতে চোখে পড়ে উজ্জ্বল লালচে-গোলাপি পা, দূর থেকেই চেনা যায় এরা Black-winged Stilt, বাংলায় পরিচিত কালো-ডানা লম্বাপা বা স্টিল্ট নামে।
১৮:০৭ ১৯ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে মেগা টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ ইউ সিক্স) আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–০৮)-এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮:০৪ ১৯ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলের প্রথম শহীদ মিনার: স্মৃতি, সংগ্রাম ও ইতিহাসের প্রতীক
১৯৬৯ সালের শ্রীমঙ্গল। দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ তখন উত্তাল। পাকিস্তান শাসনের অধীনে বাংলার মানুষ তাদের ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছিল। সেই সময়ে পূর্ব বাংলায় শহীদ মিনারের নির্মাণের প্রেক্ষাপট এবং গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শ্রীমঙ্গল শহরের পৌরসভা মাঠে প্রথম শহীদ মিনার নির্মাণ সেই ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
১৮:০০ ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পাহাড়-প্রান্তরের রঙিন স্বপ্ন: ঐতিহ্য ধরে রাখছে পাহাড়ি আদিবাসীরা
সবুজ প্রকৃতির পটভূমিতে রঙিন পোশাক, মাথায় পালকের অলংকার, কপালে সাদা নকশা আর নীল ফুলের সাজ ছবির এই তরুণীরা বহন করছেন এক প্রাচীন ঐতিহ্যের উজ্জ্বল পরিচয়। তারা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বসবাসকারী অন্যতম আদিবাসী জনগোষ্ঠী গারো সম্প্রদায়ের সদস্য।
২২:২১ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ধর্ম, পোশাক ও সাংস্কৃতিক পরিচয়ের রাজনীতি
জাইমা রহমান এখানে উজ্জ্বল ব্যতিক্রম। তার পরিবার লালবিপ্লব কিংবা রাজাকারদের জোট রাজনীতির সুদীর্ঘ সময়ের শরীক হয়েও এদের ভণ্ডামি তাঁর ব্যক্তিগত জীবনাচরণকে স্পর্শ করেনি।
২২:১৭ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
কমলগঞ্জে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২২:০৮ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বালিশিরা পাহাড় আন্দোলন: সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত
শহীদ দিবস। বায়ান্ন এর নয় তেষট্টির। ভাষা আন্দোলনের নয় বালিশিরার কৃষক বিদ্রোহের বা কৃষক আন্দোলনের। বরকত- সালাম- রফিক- জব্বারের নয়, ৮০ বছরের বৃদ্ধ কৃষক গণু মিয়া ও মেট্রিক পরীক্ষার্থী ১৯ বছরের তরুণ সালিক মিয়া রক্তে রাঙ্গা ১৯ শে ফেব্রুয়ারি, বালিশিরার শহীদ দিবস।
২২:০৫ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ ১৯১তম জন্মতিথি উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৬:১৪ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
লন্ডনে ‘বেস্ট ফিচার রাইটার’ সম্মাননা পেলেন শাহ মনসুর আলী
লন্ডনে প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি (ইউকেবিআরইউ) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান ও অভিষেক অনুষ্ঠানে গণমাধ্যমে প্রকাশিত সেরা ফিচার, কলাম ও প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।
২৩:৫৭ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ন্যায়বিচার, আইনের শাসন ও নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রত্যাশা
বাংলাদেশ আবারও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নির্বাচনোত্তর বাস্তবতায় নতুন সরকার দায়িত্ব নিয়েছে, নতুন বিরোধী দল সংসদে বসেছে, আর জনগণ তাকিয়ে আছে একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার দিকে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ক্ষমতার নয়, বরং নীতির। রাষ্ট্র কোন পথে হাঁটবে? প্রতিহিংসা না ন্যায়বিচার? প্রভাব না আইনের শাসন?
২৩:৫০ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৮:১৯ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
১৭:৫৬ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1  
-   2  
-   3  
-   4  
-   5  
-   6      
- পরবর্তী >    
- শেষ >>    















































