পাহাড়ি রোমাঞ্চে মেতে উঠলেন চার শতাধিক দৌড়বিদ
প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পাহাড়ি পথের দুর্গমতাকে সঙ্গী করে মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে রাজকান্দি হিল ম্যারাথন। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকায় আয়োজিত ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
২১:৫৮ ৯ জানুয়ারি ২০২৬
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত
সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
১৭:২৪ ৯ জানুয়ারি ২০২৬
নীল-কালো আকাশের নিচে ধলালেজ চুনিকণ্ঠীর মিষ্টি ডাক
বাংলার প্রকৃতিতে রঙ ও সুরের এক অনন্য মেলবন্ধনের নাম ধলালেজ চুনিকণ্ঠী। ছোট্ট এই গীতিকার পাখিটি শুধু সৌন্দর্যেই নয়, তার মধুর কণ্ঠের জন্যও পাখিপ্রেমী ও প্রকৃতিবিদদের কাছে বিশেষভাবে পরিচিত।
০৯:৫১ ৯ জানুয়ারি ২০২৬
শাপলা শুধু একটি ফুল নয়, নারীদের অনুভূতির ভাষা
বাংলার প্রকৃতি মানেই জল, সবুজ আর তার বুকে ফুটে থাকা অপার সৌন্দর্যের শাপলা ফুল। নিঃশব্দে ভাসমান এই ফুল শুধু একটি জলজ উদ্ভিদ নয়- এ যেন নারীদের আবেগ, সৌন্দর্যবোধ ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। তাই তো নারীদের পছন্দের শীর্ষ তালিকায় বছরের পর বছর ধরে জায়গা করে রেখেছে শাপলা ফুল।
২২:৫২ ৮ জানুয়ারি ২০২৬
সড়ক উন্নয়নের ধোঁয়ায় শ্রেণিকক্ষ অচল, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গোবরর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলমান সড়ক উন্নয়ন কাজের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। কমলগঞ্জ উপজেলা থেকে আদুমপুর পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের একেবারে সামনে প্রতিদিন পিচ গলানোর জন্য আগুন জ্বালানোসহ বিভিন্ন নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। এতে সৃষ্ট কালো ধোঁয়া, ধুলাবালি ও ছাইয়ে বিদ্যালয় প্রাঙ্গণ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
১৮:৪৯ ৮ জানুয়ারি ২০২৬
মাত্র পাঁচ হাজার টাকায় বিয়ের আগে ত্বক-চুলের সম্পূর্ণ যত্ন
ভরা বিয়ের মরশুম। এই সময়টায় কনের সাজে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ত্বক ও চুলের পরিচর্যা। কিন্তু প্রতি মাসে নিয়ম করে স্যালোঁতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই বলে কি বিয়ের আগে নিজেকে ঝলমলে করে তোলা যাবে না? অবশ্যই যাবে। সঠিক পরিকল্পনা আর স্মার্ট যত্নেই মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই বিয়ের আগে ত্বক ও চুলের প্রয়োজনীয় পরিচর্যা অনায়াসে সেরে ফেলা সম্ভব।
১৪:৪৯ ৮ জানুয়ারি ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল, নেমেছে ৭ ডিগ্রিতে
দেশের শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত ‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। কনকনে ঠাণ্ডা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে অন্যতম সর্বনিম্ন।
১৪:২৩ ৮ জানুয়ারি ২০২৬
চা শ্রমিকদের বঞ্চনা: উন্নয়নের নামে দায়হীনতার দীর্ঘ ছায়া
বিভিন্ন এনজিও চা শ্রমিকদের দুর্দশাকে পুঁজি করে তথাকথিত উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে দান-দক্ষিণার ছবি ও প্রচারণা দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এমন অভিযোগ নতুন নয়। অথচ বাস্তবতা হলো, এসব অর্থের সিংহভাগ কখনোই প্রকৃত চা শ্রমিকদের হাতে পৌঁছায় না। উন্নয়নের ঝলমলে প্রতিবেদন আর বাস্তব জীবনের চিত্রের মধ্যে রয়ে গেছে গভীর বৈপরীত্য।
১৩:৫৩ ৮ জানুয়ারি ২০২৬
দশ মেয়ের পর ‘পুত্রসুখ’- ৩৯ বছর বয়সে দিলখুশ
যুদ্ধক্ষেত্র হোক কিংবা ২২ গজের মাঠ বারবার নিজেদের সেরা প্রমাণ করেছে নারীরা। শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজজীবনেও তাঁরা পুরুষের সমান দক্ষতা দেখিয়েছেন। তবুও কি ঘরের চার দেয়ালের ভেতরে আজও সমান সম্মান থেকে বঞ্চিত তাঁরা? হরিয়ানার ফতেহাবাদের একটি ঘটনা সেই প্রশ্নই আবার সামনে এনে দিয়েছে।
২৩:৪৯ ৭ জানুয়ারি ২০২৬
বড়লেখায় প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসের বর্ণাঢ্য ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি ঘটেছে। বুধবার বিকেল চারটায় ছিল তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় আবেগঘন বিদায় সংবর্ধনা।
২২:৫৬ ৭ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭:২৯ ৭ জানুয়ারি ২০২৬
চা-বাগান পেরিয়ে আইনসভা: জীবন সাঁওতালের গল্প
ব্রিটিশ ভারতে তৎকালীন দক্ষিন শ্রীহট্ট মহকুমা (বর্তমান মৌলভীবাজার জেলা) এর শ্রীমঙ্গল থানা শহরের পূর্বাশা আবাসিক এলাকার এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে একটি সাধারণ বাড়ি—যে বাড়িটি একসময় ছিল জীবন সাঁওতালের। তিনি ছিলেন মাজডিহি চা-বাগানের সরদার, একজন শ্রমিক নেতা, শ্রীহট্ট চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং ব্রিটিশ ভারতের আসাম প্রাদেশিক পরিষদের নির্বাচিত এমএলএ। চা শ্রমিক আন্দোলনের ইতিহাসে তাঁর নাম অমর হলেও স্বাধীনতার পর থেকে তাঁর পরিচয় প্রায় বিস্মৃত হয়ে গেছে।
১৬:১৪ ৭ জানুয়ারি ২০২৬
কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে চা শ্রমিকেরা
কনকনে শীত ও ঘন কুয়াশার দাপটে মৌলভীবাজার জেলায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। হাড়কাঁপানো ঠান্ডায় জেলার সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে চা-অধ্যুষিত এই জেলায় শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন চা শ্রমিক ও তাদের শিশুসন্তানরা।
১৫:৪৫ ৭ জানুয়ারি ২০২৬
কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৩:৪০ ৬ জানুয়ারি ২০২৬
সারাদেশে কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
সারাদেশের দিন ও রাতের কুয়াশা পরিস্থিতি। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের মোট ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে।
১১:০৬ ৬ জানুয়ারি ২০২৬
সীতাকুণ্ডের চন্দ্রনাথধামের রহস্যময় পাতালকালী মন্দির
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথধাম শুধু একটি তীর্থস্থান নয় এর গহিনে লুকিয়ে আছে রহস্য, পৌরাণিক বিশ্বাস আর ভয়মিশ্রিত ভক্তির এক অনন্য ইতিহাস। এই পাহাড়ধামেরই গভীর খাদে অবস্থিত এক অলৌকিক ও আরাধনীয় কালী বিগ্রহ উল্টা পাতালকালী।
২২:৩৩ ৫ জানুয়ারি ২০২৬
ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার-ঢাকা-সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। একই সঙ্গে অবিলম্বে এই ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সংগঠনটির সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১:২৮ ৫ জানুয়ারি ২০২৬
৭৮ বছরে ছাত্রলীগ: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের আলোকবর্তিকা
বাংলাদেশ ছাত্রলীগের সুদীর্ঘ ৭৮ বছরের ইতিহাস কোনো দুর্বৃত্ত বা ষড়যন্ত্রের কাছে জিম্মি হওয়ার নয়। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এই সংগঠন বাঙালি জাতির প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক একজন ছাত্রলীগ কর্মী হিসেবে গভীর আবেগ ও দায়িত্ববোধ থেকে এই শুভেচ্ছা ও বক্তব্য তুলে ধরা হয়েছে।
২০:৪১ ৫ জানুয়ারি ২০২৬
পাহাড়-হাওর ঘেরা মৌলভীবাজারে শীত বেশি পড়ার কারণ কী?
মৌলভীবাজার জেলা, বিশেষ করে শ্রীমঙ্গল ও জুড়ী অঞ্চলে প্রতিবছর শীতের তীব্রতা দেশের অনেক এলাকার তুলনায় বেশি অনুভূত হয়। ভৌগোলিক অবস্থান, আবহাওয়ার বৈশিষ্ট্য ও প্রাকৃতিক পরিবেশের সম্মিলিত প্রভাবে এ অঞ্চলে ১৩:২৯ ৫ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে ১১টি এয়ারগান উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে.
১২:২৮ ৫ জানুয়ারি ২০২৬
পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও ভারতের আসাম
সোমবার ভোরে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সকালে এ তথ্য জানান।
০৯:৪৭ ৫ জানুয়ারি ২০২৬
গানেই গড়া বন্ধুত্ব: কনা-পূজা চেরির জনপ্রিয় জুটির স্মৃতির আড্ডা
পূজা চেরি অভিনীত বেশির ভাগ সিনেমাতেই কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমার গান দিয়েই দুজনের মধ্যে গড়ে উঠেছে পেশাগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সময়ের সঙ্গে সেই সম্পর্ক রূপ নিয়েছে জনপ্রিয় এক জুটিতে। সম্প্রতি হঠাৎই মুখোমুখি দেখা হলো এই নায়িকা-গায়িকার। আর সেই দেখাতেই স্মৃতি রোমন্থনের এক মজার আড্ডা ধরা পড়ল কনার ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে।
২২:৩৪ ৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ভেন্যু নিয়ে আপত্তি, আইসিসিকে বিসিবির চিঠি
মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিশ্বকাপ খেলতে ভারতে দল না ১৮:৫৬ ৪ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে অসহায় শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ
শ্রীমঙ্গলে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলা শাখা। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে একটি কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০:৪২ ৪ জানুয়ারি ২০২৬
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   8  
-   9  
-   10  
-   11  
-   12  
-   13  
-   14      
- পরবর্তী >    
- শেষ >>    















































