ধানের শীষে বিজয় হলে এই আসনে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান
ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে রাজনগর ও মৌলভীবাজার সদরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
২৩:১০ ৪ ফেব্রুয়ারি ২০২৬
ধানের শীষের প্রচারণায় এম নাসের রহমানের বড় মেয়ে আমিরা রহমান
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে নেমেছেন তাঁর বড় মেয়ে ইঞ্জিনিয়ার আমিরা রহমান। বুধবার মৌলভীবাজার শহরের মোকাম বাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন তিনি।
২৩:০৬ ৪ ফেব্রুয়ারি ২০২৬
নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের ওঠা ছিল সময়ের ব্যাপার মাত্র। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৮ গোলের কম ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে হার তো দূরের কথা নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনালে জায়গা করে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
২৩:০৪ ৪ ফেব্রুয়ারি ২০২৬
পথে পথে ভোট, সাহসের গল্পে ব্যতিক্রমী এক নারী প্রার্থী
হাতে প্রচারপত্র, সঙ্গে অল্প কয়েকজন কর্মী। কখনও পায়ে হেঁটে, কখনও সিএনজিচালিত অটোরিকশায় চড়ে হাট-বাজার, গ্রাম আর চা-বাগান ঘুরে ঘুরে ভোট চাইছেন সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে তার এই প্রচারণা রাজনীতির চিরচেনা দৃশ্যপটের বাইরে দাঁড়িয়ে সাহস ও দৃঢ়তার এক ভিন্ন গল্প হয়ে উঠেছে।
১৪:০৩ ৪ ফেব্রুয়ারি ২০২৬
জমকালো আয়োজনে শ্রীমঙ্গল নবজাগরণ বাক্শিল্পোৎসব সমাপ্ত
“বাকশিল্পকে সমৃদ্ধ কর” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী আয়োজিত ‘শ্রীমঙ্গল নবজাগরণ বাক্শিল্পোৎসব: নববাক্য’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
০৮:২৮ ৪ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা মন্দানা
দক্ষিণী চলচ্চিত্র জগতের বহুল আলোচিত জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা যেন থামছেই না। শুরু থেকেই শোনা যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই তারকা। এরই মধ্যে গত ২ ফেব্রুয়ারি উদয়পুরে তাঁদের বিয়ে হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়তেই সরগরম হয়ে ওঠে অনুরাগী মহল ও সামাজিক যোগাযোগমাধ্যম।
২৩:৫৩ ৩ ফেব্রুয়ারি ২০২৬
সাফ নারী ফুটসল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে এভারেস্ট ফার্মার সংবর্ধনা
বাংলাদেশ নারী ফুটবল দল গড়ল এক অনন্য ইতিহাস। গত ২৫ জানুয়ারি থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটসল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতে লাল-সবুজের মেয়েরা। এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
২৩:৫০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
আধ্যাত্মিক আবহে হাজারো মুসল্লির সম্মিলিত কবর জিয়ারত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হাজারো মানুষের সম্মিলিত কবর জিয়ারত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আসরের নামাজের পর উপজেলার বালিগাঁও গ্রামের ঐতিহ্যবাহী গরম শাহ মাজার সংলগ্ন কবরস্থানে এই বিশাল জিয়ারত অনুষ্ঠিত হয়।
২২:৩০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
নীরবতার আড়ালে এক বিষধর বিস্ময় লজ্জাবতী বানর
নীরব, ধীরগতির চলাফেরা আর বিস্ময়ভরা বড় বড় চোখ দেখতে যেন শিশুসুলভ নিরীহ প্রাণী। কিন্তু এই চেহারার আড়ালেই লুকিয়ে আছে এক বিরল বৈশিষ্ট্য। নাম তার লজ্জাবতী বানর, আন্তর্জাতিকভাবে পরিচিত Slow Loris নামে। বৈজ্ঞানিক নাম Nycticebus। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে বসবাসকারী এই নিশাচর প্রাইমেট বর্তমানে বিলুপ্তির মারাত্মক ঝুঁকিতে।
১৭:২৪ ৩ ফেব্রুয়ারি ২০২৬
চা বাগান থেকে গ্রামের আঁকাবাঁকা পথঘাটে পরিবর্তনের বার্তা
চা বাগান আর গ্রামের আঁকাবাঁকা পথ ঘুরে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী প্রীতম দাশ। বড় গাড়িবহর বা শোরগোল ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে তিনি চালাচ্ছেন ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা।
১৭:১০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
ব্যাগে মেয়ের আধখাওয়া থেপলা! বদলে যাওয়া দীপিকার ভাবনা-জীবন
গত কয়েক মাস ধরে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা চলছে। আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে অনড় থাকায় নাকি একের পর এক বড় বাজেটের ২২:৫০ ২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে ওই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই হুমকিকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি; বরং পরিস্থিতি আগের জায়গাতেই স্থবির হয়ে আছে।
২২:২৭ ২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকৃতির রঙতুলিতে আঁকা এক জীবন্ত অলংকার ‘বেগুনি গলার রোদপাখি’
প্রকৃতির রঙতুলিতে আঁকা এক জীবন্ত অলংকার পার্পল থ্রোটেড সানবার্ড, বাংলায় যাকে অনেক সময় বেগুনি গলার রোদপাখি বলা হয়। সূর্যের আলো পড়লেই যার গলায় ঝলসে ওঠে বেগুনি-নীল ধাতব আভা, সেই পুরুষ পাখিটি যেন মুহূর্তেই নজর কাড়ে যেকোনো প্রকৃতিপ্রেমীর।
২১:৪৯ ২ ফেব্রুয়ারি ২০২৬
আইডি হ্যাক হয়নি, মানুষের কাছে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে: তারেক রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে নারীদের বিষয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আইডি হ্যাক হওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বাস্তবে এমন কোনো হ্যাকিং হয়নি।
২১:৪৫ ২ ফেব্রুয়ারি ২০২৬
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি হলেন ডা. এস এম সাইদুল হক
সংগঠনটির সভাপতি নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম এর নির্দেশক্রমে ডা. এস এম সাইদুল হককে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
২১:০২ ২ ফেব্রুয়ারি ২০২৬
শিল্পের স্বপ্নে ৫০ কোটি টাকা, বাস্তবে বিসিক শিল্পনগরী জঙ্গলে ঢাকা
চা-সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর প্রত্যাশা নিয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে শ্রীমঙ্গলে গড়ে তোলা বিসিক শিল্পনগরীটি আজ বাস্তবতার কঠিন প্রশ্নের মুখে। উদ্বোধনের ছয় বছর পেরিয়ে গেলেও ক্ষুদ্র ও কুটিরশিল্প বিকাশের উদ্দেশ্যে নির্মিত এ শিল্পনগরীতে এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও শিল্পনগরীটি কার্যত পরিত্যক্ত চারদিকে জঙ্গল, চুরি হয়ে যাওয়া বিদ্যুৎ ও গ্যাসের সরঞ্জাম এবং বন্ধ সংযোগই যেন বিনিয়োগ সম্ভাবনাকে থামিয়ে দিয়েছে।
১০:৪৭ ২ ফেব্রুয়ারি ২০২৬
বনজ সৌন্দর্যের এক অনন্য প্রতীক
সবুজ-নীল আলোছায়ার গভীর বনে হঠাৎ চোখে পড়ে এক অপূর্ব রঙিন পাখি চুপচাপ ডালে বসে আছে, যেন রঙের ক্যানভাসে আঁকা কোনো জীবন্ত ছবি। এ পাখির নাম ট্রগন (Trogon)। সৌন্দর্য, রহস্যময় আচরণ ও বিরল উপস্থিতির কারণে পাখিপ্রেমী ও গবেষকদের কাছে ট্রগন এক বিশেষ আকর্ষণের নাম।
২৩:৪২ ১ ফেব্রুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে এমবাপ্পের গোল, রিয়াল-বার্সার ১ পয়েন্টের রোমাঞ্চ
পয়েন্ট হারিয়ে আরেকটি হতাশাজনক রাতের অপেক্ষায় ছিলেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। একের পর এক আক্রমণেও মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। কিন্তু নাটকীয় শেষ মুহূর্তে সব হিসাব বদলে দেন কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে করা তাঁর গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ, আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান নেমে আসে মাত্র একে।
২৩:৩৮ ১ ফেব্রুয়ারি ২০২৬
রাজের সঙ্গে বিচ্ছেদে কি তৃতীয় পক্ষের ভূমিকা ছিল?
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে এই সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের সংশ্লিষ্টতা ছিল কি না এ নিয়ে নেটিজেনদের কৌতূহল ও জল্পনার শেষ ছিল না। অবশেষে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন পরীমণি নিজেই।
২৩:৩৫ ১ ফেব্রুয়ারি ২০২৬
আজ থেকে শুরু ভাষার মাস
ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে নতুন করে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে ভাসা এই মাসের দিন গণনা শুরু হলো আজ।
১৭:২৮ ১ ফেব্রুয়ারি ২০২৬
পর্যটন ঘিরে নির্বাচনী অঙ্গীকার: প্রত্যাশা আর প্রশ্নে ভোটাররা
প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, বনভূমি ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের জন্য মৌলভীবাজার জেলা দেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। প্রতিবছর এখানে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। তবে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, পরিকল্পনার অভাব ও পরিবেশগত ঝুঁকির কারণে জেলার পর্যটন খাত কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি।
১৭:২৫ ১ ফেব্রুয়ারি ২০২৬
বিজয়ী সোহাগ নূরীর হাতে ৫ লাখ টাকা, বাকিরা পেলেন কত?
বাংলার লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজিত রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে কঠিন বাছাই প্রক্রিয়া পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী। চূড়ান্ত লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন গাজীপুরের সোহাগ নূরী।
২৩:৪৮ ৩১ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ব্যস্ত রাখতে বিসিবির আড়াই কোটি টাকার টুর্নামেন্ট
নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আসন্ন আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের। ফলে আইসিসির মেগা ইভেন্ট থেকে ছিটকে পড়ায় একধরনের অলস সময় পার করতে হতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের মাঠের বাইরে বসিয়ে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩:৪১ ৩১ জানুয়ারি ২০২৬
রহস্যময় পাখি ‘ভায়োলেট কুক্কু’ বা বেগুনি পাপিয়া
প্রকৃতির রঙিন জগতে কিছু পাখি আছে, যাদের দেখা মেলে খুবই ক্ষণিকের জন্য, অথচ সেই অল্প সময়ের দর্শনেই মনে গেঁথে যায় বিস্ময়। তেমনই এক দুর্লভ ও রহস্যময় পাখি হলো ‘ভায়োলেট কুক্কু’ বাংলায় পরিচিত বেগুনি পাপিয়া নামে। বেগুনি-নীল আভাযুক্ত ঝলমলে পালক আর নিঃশব্দ বিচরণে এই পাখি যেন বনজঙ্গলের গোপন রত্ন।
২২:৩৮ ৩১ জানুয়ারি ২০২৬
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   3  
-   4  
-   5  
-   6  
-   7  
-   8  
-   9      
- পরবর্তী >    
- শেষ >>    















































